আধার কার্ড প্রতারণা কান্ডে গ্রেফতার ২ - The News Lion

আধার কার্ড প্রতারণা কান্ডে গ্রেফতার ২

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকা এলাকায় আধার কার্ড প্রতারণা কাণ্ডে অভিযুক্ত দুই যুবককে ধরে ঘাটাল থানার পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ধৃত দুই যুবকের নাম শম্ভু সিং, তার বাড়ি ঘাটাল থানার অজবনগর এলাকায়, ধৃত অপর জনের নাম সাহেব রায় তার বাড়ি হুগলিতে ।স্থানীয় সূত্রে জানা যায় যে ঘাটাল থানার  মনসুকা এলাকায় শিবির করে তারা প্রায় ৪০০ জনের আধার কার্ডের কাজ করছিলেন ।


 প্রত্যেকের কাছ থেকেই তারা টাকা নিয়েছিল ।কিন্তু সেই আধার কার্ড  এর তৈরির শিবির টি ছিল সম্পূর্ণ নকল। তারা গ্রাম বাসীদের নকল আধার কার্ড তৈরি করে দিয়েছিল। বিষয়টি জানতে পারে এলাকার বাসিন্দারা  শনিবার ওই দুই যুবককে মনসুকা এলাকার দেখতে পেয়ে গ্রামবাসীরা তাদের ধরে ফেলে ।তারা ছুটে পালানোর চেষ্টা করলেও পালাতে পারেনি । তাদের আটকে রেখে গণধোলাই দেওয়ার পাশাপাশি ঘাটাল থানার পুলিশের হাতে গ্রামবাসীরা তুলে দেয়।


 ঘাটাল থানার পুলিশ অভিযুক্ত ওই দুই যুবককে গ্রেফতার করে ঘাটাল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে ওই ঘটনাকে কেন্দ্র করে। আধার কার্ড তৈরির নামে তারা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিরীহ গ্রামবাসীদের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ। ঘাটাল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মনসুকা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.